×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ৪৪৫৩৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ বুধবার রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক লিফলেট বিতরণপূর্ব এক অনাড়ম্বর অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, ‘কোথায় যেন ঢিলেঢালে ভাব, এভাবে চলবে না। আপনাদের ভেতর থেকে যদি কেউ অন্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, তাহলে আমি বলে রাখতে চাই- আমরা আন্দোলন থেকে চূড়ান্ত ইস্তফা দেইনি। আমরা আন্দোলনী ঝড়ের আর্তনাদ আপনাদেরও শুনাবো। যদি নিজেরা শুধরে না যান; যদি সংস্কার ও নির্বাচনের মধ্যে রহস্য থাকে তাহলে আপনাদের (অন্তর্বর্তী সরকার) প্রতিরোধের ঝড়ের নিনাদ শুনতে হবে। তাই আপনারা অবিলম্বে সুষ্ঠভাবে সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব উল্লেখ করেন, ‘ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল এবং দেশের সর্বস্তরের জনগণের সমর্থনের সরকার। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্র ও জনগণ ব্যর্থ হবে। শেখ হাসিনার মতো কুলাঙ্গারের যেন প্রত্যাবর্তন না হয়। এটাই জনগণ চেয়েছে।’
রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল।  গত ১৬/১৭ বছর নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এ দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চাঙ্গা রেখেছে। একারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে পড়ে গুম খুনের শিকার হতে হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। অনেককে হাত পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণে বাধ্য করেছে এবং চোখ অন্ধ করে দিয়েছে শেখ হাসিনার পুলিশ! সেই দল বিএনপি। কিন্তু কেন যেন মনে হয়, কতিপয় উপদেষ্টা এই দলটিকে একচোখে দেখার চেষ্টা করছেন। 
জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার সফল হোক আমরা চাই কিন্তু সফলতার নামে, সংস্কারের নামে যদি নির্বাচন দীর্ঘায়িত করা কয় তাহলে মানুষ তাদেরকে সন্দেহ করবে।’ 
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুবদল নেতা এস এম জাহাঙ্গীর, মেহবুব মাসুম শান্ত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat