×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৫৪৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে শুক্রবার দুটি গাড়ির মুখোমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থী এবং এক চালক রয়েছে।  দেশটিতে সাম্প্রতিক সময়ে একের পর এক ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। কর্তৃপক্ষ  এ কথা জানিয়েছে। জোহানেসবার্গ থেকে এএফপি এ খবর দিয়েছে।
সরকারি ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে উপকূলীয় ডারবান নগরীর প্রায় একশ’ কিলোমিটার উত্তরপূর্বে এন২ মহাসড়কে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটির একটি ট্রাকের সাথে জোরে ধাক্কা লাগে।
আইপিএসএস মেডিকেল রেসকিউ মুখপাত্র সামান্থা মেরিক এএফপিকে জানিয়েছেন, মুখোমুখী এ সংঘর্ষে গাড়িতে থাকা কিশোর বয়সী সাত শিক্ষার্থী এবং তাদের চালক নিহত হয়। এ ঘটনায় ট্রাকের চালকও মারাত্মকভাবে আহত হয়েছে।
কোয়াজুলু-নাটাল প্রাদেশিক সরকারি পরিবহন দপ্তরের এক বিবৃতিতে বলা হয়,শিক্ষার্থীদের বহনকারী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অন্য লেনে ঢুকে পড়ায় ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
দক্ষিণ আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হলেও একেবারে দুর্বল সড়ক নিরাপত্তা ব্যবস্থা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৬,৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।
গত আগস্টে জোহানেসবার্গের প্রায় ১৮০ কিলোমিটার উত্তরপূর্বে মিডেলবার্গের কাছে স্কুল বাসের সাথে ট্রেনের সংঘর্ষে ছয় শিশু নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat