×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৪৩৪৫৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বৃহস্পতিবার তিরানায় পৌঁছানোর সাথে সাথে ইসরাইলের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছেন। সার্বিয়া সফরে যাওয়ার পথে বলকানে প্রথম যাত্রা বিরতিতে তিনি এ মন্তব্য করেন। 
তিনি আবারো দাবি করেছেন, গাজায় ইসরাইলের পদক্ষেপ ‘গণহত্যা’ সৃষ্টি করেছে। এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ গণহত্যাকে ‘মানবতার লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে এবং ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।’এরদোগান আরো বলেন, ‘গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে তা সমগ্র মানবতার অভিন্ন লজ্জা।’
ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসেব অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলার ফলে ১,২০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৪২,০৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলেছে, পরিসংখ্যান নির্ভরযোগ্য।
এরদোগান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন।
এরদোগান বলেছেন, ‘নেতানিয়াহু সরকারের নেতৃত্বে আগ্রাসন এখন এই অঞ্চলের বাইরে বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’
বৃহস্পতিবার দিনের শেষে এরদোগান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার সাথে তিরানার গ্রেট মসজিদ উদ্বোধন করেন।
বলকানের বৃহত্তম বৃহত্তম এই মসজিদের ধারণ ক্ষমতা ১০ হাজার জন। তুরস্কের অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩০ মিলিয়ন ইউরো।
তুরস্ক আলবেনিয়ার প্রধান জনশক্তি নিয়োগকারী দেশ। এরদোগান গত ফেব্রুয়ারিতে বলেছেন, ৬শ’ টিরও বেশি তুর্কি কোম্পানি তার দেশে ১৫ হাজারেরও বেশি কর্মীকে চাকরি দিচ্ছে।
তিনি বলেন, এটি আলবেনিয়ার পাঁচটি বৃহত্তম বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে একটি। তুরস্ক আলবেনিয়ায়  সাড়ে ৩শ’ মার্কিন ডলার বিনিয়োগের  প্রতিশ্রুতি দিয়েছে।
ন্যাটো সদস্য দুটি দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক। তুরস্ক তার বায়রাক্টার টিবি-২ ড্রোন তিরানায় সরবরাহ করে। 
তিরানা থেকে এএফপি এ খবর জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat