×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৩৪৫৪৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী গণ-অভ্যুত্থানে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও ‘নোয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
তারেকে রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে সংশ্লিষ্টদের হাতে এই চিকিৎসা সহায়তা তুলে দেন। 
চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন এ সংগঠনের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।
বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘গত ৫ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার জন্য মোহাম্মদ নবীনের মতো শিক্ষার্থীদের দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অনেকেই আহত ও নিহত হয়েছে। তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সবার পাশে আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।’
জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব, মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat