×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১০-১৩
  • ৬৫৪৫৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্য ও আহতদের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক অনুদান দিয়েছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ রোববার গাজীপুর জেলায় ছাত্র-জনতার আন্দোলনে আত্মাহুতিদানকারি শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

তারেক রহমানের পক্ষ থেকে শহিদ রস্তুম মিয়া, শহিদ আবদুল্লাহ, শহিদ আরিফুল ইসলাম, শহিদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহিদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সেলটির সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat