×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৪৩৪৩৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের শক্তিশালী ঘাঁটিতে বন্দুকধারীরা একটি সংবাদপত্র অফিসের বাহিরে গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কয়েক সপ্তাহ ধরে কাঁপছে এই এলাকাটি। কর্তৃপক্ষ আহতের কোন খবর না জানিয়েই শুক্রবার এ কথা জানিয়েছে।
সিনালোয়া রাজ্যে সহিংসতার একদিন পর বৃহস্পতিবার দিনের শেষে কারাবন্দী মাদক স¤্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমান এবং তার ছেলেদের শক্তিশালী ঘাঁটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ওই এলাকায় সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ২শ’ লোক খুন হয়েছে।মেক্সিকোর কুলিয়াকান থেকে এএফপি জানায়।
সিনালোয়া নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা রাজ্যের রাজধানী কুলিয়াকানে ‘এল ডিবেট’ পত্রিকা অফিসের সামনে গুলিবর্ষণ করে।
বেশ কয়েকটি গুলি পত্রিকা অফিসের বাইরের অংশে আঘাত হানে এবং এ সময় বেশকিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
সিনালোয়ার গভর্নর রুবেন রোচা সংবাদ পত্র অফিসে পুলিশের উপস্থিতি জোরদারের নির্দেশ দিয়ে বলেছেন, ‘এটা স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত।’
মাদক সম্পর্কিত সহিংসতা মেক্সিকোকে বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম হিসেবে মনে করা হচ্ছে।
রিপোর্টাস উইদাউট বর্ডারস জানিয়েছে, ২০০০ সাল থেকে এ পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে গণমাধ্যমের ১শ’ ৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat