×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ২৩৪৩২৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ‘মধুমেলা’ নামে সাতদিন ব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামি ২৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে এ মেলা শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫।
আজ শনিবার দুপুরে যশোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। 
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat