×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৪৩৫৪৩৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানোর সিউলের অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং। গতকাল সোমবার সিউলের এমন অভিযোগের প্রেক্ষিতে সিউলের দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি।

সিউলের গোয়েন্দা সংস্থা শুক্রবার বলেছে, পিয়ংইয়ং তার মিত্র রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য দেড় হাজার সৈন্য পাঠিয়েছে। এসব বিশেষ বাহিনী ইতোমধ্যে

রাশিয়ার দুরপ্রাচ্যে প্রশিক্ষণ নিচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থাকবে। 

জাতিসংঘ থেকে এএফপি জানায়।

জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে বলেছেন, ‘রাশিয়ার সাথে তথাকথিত সামরিক সহযোগিতার বিষয়ে আমার প্রতিনিধিদল এই ধরনের ভিত্তিহীন গতবাধা গুজবের বিষয়ে মন্তব্য করার প্রয়োজন বোধ করে না।’

সোমবার দিনের শেষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিনিধি বলেছেন, সিউলের দাবিগুলো
‘ডিপিআরকে’র ভাবমূর্তি ক্ষুণœ করা এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বৈধ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে ক্ষুণœ করার উদ্দেশে’।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠার পর থেকে পিয়ংইয়ং এব মস্কো মিত্র ছিল এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে আরো ঘনিস্ট হয়ে ওঠে। 

এদিকে সিউল এবং ওয়াশিংটনদীর্ঘ দিন ধরে দাবি করে আসছে কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তথাকথিত সেনা মোতায়েনের বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat