×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৫৬৫৬৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মতামত আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।

এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

নিম্নোক্ত ই-মেইল, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে মতামত দেয়া যাবে -
ই-মেইল: feedback@erc.ecs.gov.bd, ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd ও ফেসবুক পেইজ:www.facebook.com/ercbd2024

উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat