×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৪৫৪৩৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই।
উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর বায়তুল মুকাররম  জাতীয় মসজিদের পূর্ব গেইটে ইসলামী বইমেলা- ২০২৪’র  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউ-েশন এই মেলার আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামী বইয়ের ভূমিকা অপরিসীম। সেকুলার আবহ থেকে ইসলামী জীবনধারায় যাতে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে সেক্ষেত্রে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, বাংলা ভাষা ও সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও এ বইমেলা নতুন মাত্রা যোগ করবে।
শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগেকার পাঠ্যবইয়ে স্বল্প পরিসরে সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ সংযোজিত ছিলো। কিন্তু বর্তমানে সৃজনশীল প্রকাশক ও সৃষ্টিশীল অনুবাদকের মাধ্যমে বৃহৎ কলেবরে এ জাতীয় বই প্রকাশিত হয়েছে এবং পাঠক সেগুলো সংগ্রহ করে জ্ঞানান্বেষণের সুযোগ পাচ্ছে এবং ইসলামী ও বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে। তিনি আগামীতে বৃহৎ পরিসরে ইসলামী বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশকদের আশ্বস্ত করেন।
উপদেষ্টা বইমেলা আয়োজনে ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, পুস্তক প্রকাশক ও বিক্রেতা এবং বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিবের প্রয়াসকে সাধুবাদ জানান।
ইসলামিক ফাউ-েশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
আরো বক্তৃতা করেন বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, আধুনিক প্রকাশনীর মো. হাফিজুর রহমান, রাহনুমা প্রকাশনীর মাহমুদুল হাসান তুষার প্রমূখ।
উল্লেখ্য, ২০ দিনব্যাপী এ বইমেলায়  মোট ১৫১টি স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat