×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৩৪৪৫৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা উপজেলায় আজ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শ’জন কৃষক-কৃষাণীর মঝ্যে বসতবাড়িতে আবাদযোগ্য আগামজাতের শীতকালীন সবজি উৎপাদনে বীজ ও সার বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপকারভোগী কৃষক-কৃষাণীদের মধ্যে ৯টি জাতের সবজি বীজ ও জনপ্রতি দশকেজি করে সার বিতরন করা হয়। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে- আগাম জাতের টমেটো, বেগুন, পালংক শাক, ডাটা শাক, লাল শাক, শিম, লাউ, মিষ্টি কুমড়া ও কলমি শাকের বীজ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat