×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ৪৩৪৫৮২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রেমে পড়েছিলেন। তারপর সংসারও করেছেন দুজন। তবে সেই সম্পর্ক খুব একটা সুখের হয়নি।
বছরখানেকের ব্যবধানে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ জুটি। এবার নতুন করে জীবনকে গুছিয়ে নিতে চাইছেন ‘বোঝেনা সে বোঝেনা’র পাখি। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের পর প্রথমবারের মত নিজের জীবনের নতুন পরিকল্পনার কথা শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা।
এসময় ভালোবাসার মানুষ দেবমাল্য চক্রবর্তীর কথা ফাঁস করে জানিয়ে দিলেন ২০২৫ সাল নাগাদ বিয়ে করার কথা ভাবছেন।
মধুমিতা জানিয়েছেন, দেবমাল্য তার ছোটবেলার বন্ধু। মাঝে অবশ্য দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না তাদের। এরপর হঠাৎ করেই আবার যোগাযোগ হয় দুজনের। আর দেখা হওয়ার পর ছোটবেলার এ বন্ধুর প্রেমেই পড়েছেন অভিনেত্রী। 
যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা। জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত।
মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন তিনি। এরপর ২০১৯ সালে তাদের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসে।
যদিও সম্পর্ক ভাঙার পরেও একে-অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি এই জুটি। তবে অল্প বয়সেই বিয়ে করা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল মধুমিতার কণ্ঠে।
অভিনেত্রী বলেন, খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে ক্যারিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম।
দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও, ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন অভিনেত্রী বলেন, আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat