×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৫৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। গণঅভ্যুাথান পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নিয়ে আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়ার জন্য বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আমরা মাগুরা সরকারি  হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় করেছি।

আজ বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে  শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় তিনি আরও বলেন, কল্যাণমুখী  রাষ্ট্র বিনির্মাণে ও শিক্ষার্থীবান্ধব মেধাভিত্তিক একটি ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি সিন্ধান্তের আলোচনায় অংশীদার করতে চাই। 

এ সময় তিনি মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালী ৪ ও ৫ আগস্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যাসহ অন্যান্য হত্যা মামলায় কোন আসামি এখনো গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। হত্যার ঘটনায় সাকিব আল হাসান এর পিতা মাশরুর রেজা কুটিল, সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার সহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার  করে বিচারের দাবি জানান তিনি। 

ছাত্র আন্দোলনে চার-পাঁচ আগস্টের ঘটঁনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ফরহাদ হোসেনসহ মাগুরার মোট ১০ জন শহীদ হন। এ সকল পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন,  মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat