×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ৪৩৫৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বাংলা রিয়েলিটি গেম শো ‘দিদি নম্বর ওয়ানে’ সঞ্চালিকা হিসেবে রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেত্রী। বাতিল করেছেন সব অনুষ্ঠান। 
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির অসুস্থতার কথা জানানো হয়েছে।
এই খবর চারিদিকে জানাজানি হওয়ার পর খুবই চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। আগামী দুই দিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন এ অভিনেত্রী। তবে খুব যে চিন্তার কারণ নেই সে কথা জানানো হয়েছে রচনার পক্ষ থেকে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেটের সমস্যা হয়েছিল, প্রেশার কমে গেছে। রচনা এখন অনেকটাই সুস্থ খুব বেশি চিন্তার কিছু হয়নি। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।’ 
যে কোনও পূজার আগেই তারকাদের কাজের অনেক বেশি চাপ থাকে। কারণ, অভিনেতা-অভিনেত্রীদের পূজার উদ্বোধন, নানা অনুষ্ঠানে যাওয়ার থাকে। তাই সেই সময় অসুস্থ হয়ে পড়লে সত্যিই খুব কঠিন অবস্থা হয়। 

তাই তো কালীপূজার আগে নিজের সব কাজ বাতিল করতে হল রচনাকে। তবে কেউ যাতে তার জন্য সমস্যায় না পড়েন তার জন্য আগে ভাগেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দিলেন রচনা।

এর আগে শুধু অভিনেত্রীকে ‘দিদি নম্বর ১’ -এর মঞ্চে সঞ্চালিকা হিসেবেই দেখা গিয়েছিল। এখন তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে যোগ দেন রচনা। 

নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন সময়ে নিজের বক্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হতে হয় রচনাকে। যদিও কোনও কথাতেই কান দিতে রাজি নন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat