×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২৩৪৩৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন করেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি। অনেক পরিবর্তন হয়েছে। কাঠের ব্লকগুলো ঐতিহ্যবাহী। এগুলো সংরক্ষণ করা উচিত।

তিনি বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী স্যারের প্রশংসা করে বলেন, বাবর আলী স্যার ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এ স্কুলের দায়িত্ব নেন। সেটি ছিল গৌরব উজ্জ্বল সময়।

সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি।

উপদেষ্টা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্মুক্ত করা এবং চর্চা অব্যাহত রাখা দরকার। ঐতিহ্যবাহী স্কুলের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat