×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৩৪৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলিক গবেষণায় অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ৭জন গবেষককে ‘মির্জা বানু এন্ড সিরাজুল ইসলাম এন্ডাউমেন্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন। 

এ সময় বক্তৃতায় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৃত্তিপ্রাপ্ত গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার  কথা উল্লেখ করেন।

তিনি বলেন, এধরনের বৃত্তি প্রদান কার্যক্রম গবেষকদের মেধা ও মননের স্বীকৃতি ও উৎসাহ দেয়। ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠন এবং জ্ঞান, প্রজ্ঞা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিসটিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ অনুষ্ঠানে ‘স্বৈরশাসকদের উত্থানের পথরেখা’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। অধ্যাপক ড. সিরাজুল ইসলাম ও প্রয়াত মির্জা বানুর মেয়ে এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম অনুষ্ঠান সঞ্চালন করেন। অধ্যাপক ড. এম সিরাজুল ইসলামসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বৃত্তিপ্রাপ্ত ৪জন পিএইচ.ডি. গবেষক হলেন- তপন কুমার পালিত, এ. এস. এম. মোহসীন, খাদিজা খাতুন এবং শহিদুল হাসান। এছাড়া, ৩জন এম.ফিল. গবেষক হলেন-ইদ্রিস আলী, লাবনী ইসলাম চুমকী এবং সুরাইয়া আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat