×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৩৩৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নতুন করে অন্তত তিন দফা হামলা হয়েছে।

এএফপি ও রাষ্ট্রীয় মিডিয়ায় এসব হামলার চিত্র দেখা গেছে।

জাতীয় বার্তা সংস্থা আনি’র উদ্ধৃতি দিয়ে লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, ‘শত্রুর সামরিক বিমানগুলো ঘোবেইরির কাছে বৈরুতের দক্ষিণ শহরতলি টার্গেট করে এক দফা হামলা চালায়। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে। বৈরুতের মধ্য ও পূর্বাঞ্চলে এএফপি’র সাংবাদিকরা অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যার একটি বিস্ফোরণ অবশিষ্ট গুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী।

এএফপি টিভির চিত্রগুলোতে অন্তত দুটি পৃথক স্থানে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। এলাকাটিতে ইসরাইল নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে। এরআগে শুক্রবার বৈরুতের দক্ষিণে বিমান হামলায় একটি ১১তলা বিশিষ্ট ভবন ধ্বংস হয়ে যায়। লেবাননের হিজবুল্লাহ্র শক্তিশালী ঘাঁটিতে ইসরাইলের অবিরাম বোমা বামাবর্ষণ অব্যাহত রেয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট পাঁচ প্যারামেডিকস নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat