×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জর্দানের রাজধানী আম্মানে রোববার ইসরাইলি দূতাবাসের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যকরে চালানো হামলায় তিন সদস্য গুরুত্বরভাবে আহত হন। পরে তাদের মধ্যে একজন মারা যান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।  
আম্মান থেকে এএফপি জানায়, সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে বলেছেন, হামলাকারী মাদক সংক্রান্ত অপরাধের সাথে জড়িত।
তিনি সরকারি পেট্রা নিউজ এজেন্সিকে বলেন, ভোররাতে চালানো এ হামলার উদ্দেশ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। 
এরআগে জর্ডানের আইন প্রয়োগকারী সংস্থা জননিরাপত্তা অধিদপ্তর রাবিহের আম্মান এলাকায় গোলাগুলির কথা জানায়। ওই এলাকায় ইসরায়েলি দূতাবাস অবস্থিত।
সংস্থাটি জানায়, লোকটি ‘নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হামলাকারীকে হত্যা করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat