×
ব্রেকিং নিউজ :
অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে জোর আলোচনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৪৩৪৩৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার পাঁচটি বিসিএসের মাধ্যমে (৪৩ থেকে ৪৭তম) মোট ১৮ হাজার ১৪৯ জন প্রার্থীকে নিয়োগ দেবে। 
আজ রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ জন, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ এবং ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএস থেকে ১ হাজার ৭৯১ জন, ৪৫তম বিসিএস থেকে ১ হাজার ৫৭০, ৪৬তম বিসিএস থেকে ১ হাজার ১১১ জন, ৪৭তম বিসিএস থেকে ৩২৫ জনসহ ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনে ১৫ বছরের একটা জঞ্জাল ছিল, সে কারণে অন্তর্র্বর্তী সরকার আসার পর প্রথম দিকে প্রশাসনে স্থবিরতা দেখা দেয়, যা এখন অনেকটাই কেটে গেছে। 
সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব দিতে আরও ১ মাস সময় পাবেন উল্লেখ করে মোখলেস উর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। নতুন একটি পদ্ধতি হওয়ায় অনেকে জমা দেওয়ার কাজটি ঠিক করতে পারছেন না, সে জন্যই সময় বাড়ানো হয়েছে। 
সরকার অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেবে জানিয়ে জনপ্রসাশন সচিব বলেন, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পর অল্প সময়ের মধ্যে অবসরে যাবেন তাদের গ্রেড-১ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat