×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৩৪৪৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এক ইসরাইলি ‘রাব্বি’ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। কর্তৃপক্ষ রোববার এই কথা জানায়। এদিকে ইসরাইল কর্তৃপক্ষ এটাকে ইহুদি-বিদ্বেষী হামলা হিসেবে উল্লেখ করেছে।

আমিরাতের সরকারি বার্তা সংস্থা ‘ডব্লিওএএম’এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইসরাইলি রাব্বি জাভি কোগান হত্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে।’

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোগান মলদোভার নাগরিক। সে যখন আমিরাতে প্রবেশ করে তখন তার শনাক্তকরণ কাগজ-পত্রে তার প্রমাণ মিলেছে। সে মলদোভার বাসিন্দা হিসেবে সেখানে বসবাস করতো।

এরআগে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় দেশটির নিরাপত্তা বিভাগ রাব্বির (২৮) মরদেহ উদ্ধার করেছে।

ইসরাইলি বংশোদ্ভুত মলদোভার নাগরিক রাব্বি ইহুদিদের ধর্মীয় আন্দোলন চাবাদের হাসিদিক-এর  একজন প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে, তাকে আমিরাতের দুবাই থেকে অপহরণ করা হয়েছিল।

কোগানের হত্যা সম্পর্কে আমিরাত অথবা ইসরাইলি কোনো কর্মকর্তা বিস্তারিত জানাতে পারেনি।

কোগানের স্ত্রী রিকভি একজন মার্কিন নাগরিক। তার চাচা রাব্বি গ্যাভ্রিয়েল হোল্টজবার্গ ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat