×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৪৩৪৫৪৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জেলায় মতবিনিময় সভা করেছে জেলা তথ্য অফিস। আজ সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ।  অপার এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ। এজন্যে গুণগতমানের গবেষণা নির্ভর প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তারুণ্যকে সুরক্ষা প্রদান করতে হবে, সমৃদ্ধ করতে হবে। সততা, দায়িত্বশীলতা আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারুণ্য আমাদের দেশকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কাংখিত গন্তব্যে নিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক শামসুন নাহার ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat