×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের রাজধানীর একেবারে উপকণ্ঠে একটি নির্মাণস্থলে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
ব্যাংকক থেকে এএফপি পরিবেশিত খবরে একথা বলা হয়।শুক্রবার সকালে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে ভবন নির্মাণের কাজে লাগানো একটি ক্রেন পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।
সামুত সাখোন পুলিশের ডেটচানাকর্ন চানথাফুম এএফপিকে জানায়, এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
তিনি বলেন ‘আমরা তিনটি লাশ দেখেছি।’ তারা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছে।প্রকৌশলী এবং পুলিশের একটি টিম ক্রেন পড়ে যাওয়ার কারণ তদন্ত করছে।থাইল্যান্ড জুড়ে নির্মাণ দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয়তা উপেক্ষা করে এবং অনুমতি ছাড়াই কাজ করায় দেশটিতে এমটা ঘটছে। গত মার্চ মাসে ব্যাংককের পূর্বাঞ্চলে একটি কারখানায় নির্মাণ কাজের সময় ক্রেন পড়ে সাতজন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat