×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তার পত্নী সাবেক ফাস্টলেডি বুশরা বিবিসহ পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করা হয়েছে।

ইমরানের মুক্তি,সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলের দাবিতে ২৬ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসুচি পালন করেছে পিটিআই।

কারাবন্দী ইমরানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে গত ২৭ নভেম্বর বুধবার এইসব মামলা করে পুলিশ।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডন ও জিও নিউজ’-এর এক প্রতিবেদনে জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

আসামির তালিকায় দলের স্থানীয় নেতবৃন্দ ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলা গুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার ইমরানের সমর্থকরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় পিটিআই। দলটির মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat