×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৪৩৪৩৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই দিন রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস উল্টে গেলে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়।

শুক্রবার সকালে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলো এলাকায় একটি পর্যটকবাহী বাস (চট্টমেট্রো ব- ১৫-৫০০৬) ও যাত্রিবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

তিনি জানান,  নিহত কলেজ ছাত্রীর নাম পাইমে মারমা। সে বান্দরবান জেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। নিহত পাইমে রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের স্টাডি সেন্টারের ছাত্রী। এই ঘটনায় আহত অপর তিন যাত্রী ও চালককে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। 

এদিকে আজ সকালে রাঙ্গুনিয়া থেকে তীর্থ যাত্রীবাহি একটি বাস রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় মানিকছড়ি শালবাগান এলাকায়  উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে।   

এদের মধ্যে গুরুতর আহত ২ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর  জানান, দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat