×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আজ সকালে  সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র  উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat