×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৩২৪৪৫৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেওয়ায় বগুড়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। 
আজ বেলা সাড়ে ১২টায় নবাববাড়ীস্থ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপি’র আনন্দ মিছিলটি সাতমাথা হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। 
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামীলীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দকে আসামী করা হয়েছিল।
আজ হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সকাল আসামীকে বেকসুর খালাস দিয়েছে। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে  বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে, বিএনপি সকল ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত। 
সমাবেশে শেষে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল নেতৃবৃন্দ মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সোলাইমান আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামিলুর রহমান শাওন, সদস্য সচিব হোসেন আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat