×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৩৪৩৪৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়ার পর সামনের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এদিকে বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।
ওয়াশিংটন থেকে এএফপি’র এক প্রতিবেদনে আজ এ কথা জানায়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনী বিমান হামলা চালাচ্ছে। হামলায় এই পর্যন্ত ২৫ জন প্রাণ হারিয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট সোমবার ভোরে জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও রয়েছেন।

ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের দখলে আছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে।

দামেস্ক থেকে এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর বিদ্রোহী গোষ্টি তাহরির আল-শাম বা এইচটিএস আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। আসাদ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ হারানোর ফলে গৃহ যুদ্ধের নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে আসাদ বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছিল।

এদিকে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। আসাদ বাহিনী শত্রুদের পরাজিত করে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, বিদ্রোহীরা আগের চেয়ে শক্তিশালী রুপ ধারন করেছে। ভবিষ্যতে বিদ্রোহীরা আসাদ বাহিনীর হাত থেকে আরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা বদ্ধ পরিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat