×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে দুই দিনের সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ও তার পত্নী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানি মঙ্গলবার যুক্তরাজ্য সফরে গেছেন। 

রাজা চার্লস উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটির সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন।

কতারের আমির (৪৪) ও তার পত্নী শেখ জাওয়াহের বিনতে হামাদ আল-থানির সম্মানে বার্মিংহাম প্রসাদে ভোজ সভার আয়োজন করা হয়েছে। পরে ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। 

গত জুলাইতে নির্বাচিত লেবার পাটির আশা করছে গালফ কো-অপারেশন কাউন্সিলের ৬টি সদস্য রাষ্ট্র-বাহ্রাইন, কুয়েত, ওমান, কাতার,সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন্ করবে।

স্টারমার তার সরকারের গ্রহণযোগ্যতা লাভে যে কোনো মূল্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

লেবারপার্টিও সরকার মনে করছে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারলে যুক্তরাজ্যের অর্থনীতি ২ বিলিয়ন মার্কিন জোরদার হবে এবং উপসাগরীয দেশগুলো ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোরে লাভজনক খাতে বিনিয়োগ করবে।

ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ড সম্প্রতি অগ্রাধিকার ভিত্তিতে লেবার সরকারকে এই ধরনের একটি চুক্তির কথা বলেছিলেন।

কাতারের দম্পত্তি সোমবার পূর্ব লন্ডনের স্টানস্টেড বিমানবন্দওে পৌছেন। ব্রিটিশ সংিহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার পত্নী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন পশ্চিম লন্ডনের কেনসিংটন রাজ প্রাসাদে তাদের অভিনন্দন জানান।

কাতারের আমির ও তার পত্নীকে লন্ডনের মধ্যাঞ্চলে সুসজ্জিত অশ্বারোহী গার্ডের গার্ড অব অনার প্রদান শেষে রাজা চার্লস (৭৬) ও রানী ক্যামেলিয়ার (৭৭) সঙ্গে সাক্ষাত করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat