×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৩৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দিল্লি বাংলাদেশের সাথে সর্বদা স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত হতে চাই।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক থেকে বেরিয়ে আসার পর রাষ্ট্রদূত বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ককে 'বহুমুখী এবং বিস্তৃত' হিসাবে বর্ণনা করে উল্লেখ করেন যে তারা কেবল একটি ইস্যু বা এজেন্ডা নিয়ে ব্যক্ত থাকতে পারে না।

তিনি আরো বলেন যে দু'দেশের অনেকগুলো আন্তঃনির্ভরতা রয়েছে এবং আমাদের পরস্পরের সুবিধার্থে সেগুলোর ওপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলতে হবে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  বলেন, ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে। সুত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat