×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৩৪৪৩৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের তিনটি পাড়াতে অবৈধভাবে ভূমি জবরদখল এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাড়ার বাসিন্দারা।

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ তোলা হয়। 

সংবাদ সম্মেলনে বাসিন্দাদেও পক্ষে গণেশ ত্রিপুরা লিখিত বক্তব্যে বলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের টংগা ঝিরি, পুইট্টা ঝিরি ও দেরাজ মিয়া পাড়া এলাকায় পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় শতাধিক পরিবার বসবাস করে। কিন্তু ২০১৯ সালে সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রী জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজ দেখিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। 

হুমকি দিয়ে তারা আমাদের ভিটেমাটি ছাড়া করে। মামলার ভয়ে সবাই তখন এলাকা ছাড়া হয়ে পড়ে। এই সুযোগে ৩০০ একরেরও বেশি জায়গা তারা দখলে নেয়। তবে ৫ আগস্টের পর মন্ত্রী এবং তার স্ত্রী গা ঢাকা দিলে আমরা নিজেদের জায়গা দখলে নিই। কিন্তু তাজুলের লোকজন এখনও আমাদের হুমকি দিচ্ছে।

এ সময় সাবেক ওই মন্ত্রীর কেয়ারটেকার সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবী জানান তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat