×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ২৩৫৪৫৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্ডানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রাজধানী আম্মানে গতকাল শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। 

আম্মান থেকে এএফপি আজ এই খবর জানায়।

জর্ডানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল-হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্ডানের প্রায় সব ছোট-বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গাজাবাসীকে মিশর ও জর্ডানে সরিয়ে দেয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্ডানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরো বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যেকোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশে রয়েছি।

বিক্ষোভকারীরা বলেন, জর্ডানের সরকার ও জনগণ একটি বাক্যের ব্যাপারে একমত। আর তা হলো ‘গাজাবাসীর জন্য কোনো বিকল্প বাসস্থান গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিতাড়িত করা যাবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat