×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪৪৫৪৩৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আমরা আশা করছি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা খুব শিগগিরই শুরু হবে’।

আজ শনিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন।

চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি, এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে।

বিএনপি হয়ত সুনির্দিষ্ট একটা তারিখ চাচ্ছে। সরকার কিন্তু বারবার বলেছে যে, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে, যদি সব রাজনৈতিক দল মনে করে কম সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে দেশকে ধাবিত করতে হবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি তারা চান আরও কিছু সংস্কার হোক তাহলে সেক্ষেত্রে আরও ৩ মাস দেরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat