×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪৩৪৫৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়েই।

বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় দুইশ’ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েইতে চাকরির সুযোগ পাবেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হুয়াওয়েই’র এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, ‘আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে।’

বুয়েটের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, ‘বুয়েটে হুয়াওয়েই’র ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সঙ্গে সংযোগ স্থাপন ও কর্মসংস্থাপনের একটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি চাকরির সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।’

ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, হুয়াওয়েই’র এই উদ্যোগ আমাদেরকে ভবিষ্যৎ আইটি পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার সুযোগ দিচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারে। এর গুরুত্বপূর্ণ দিক হলো, এটি হুয়াওয়েইতে সরাসরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম হারুন উর রশিদ, হুয়াওয়েই’র সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার ফারা নেওয়াজ এবং অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat