×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ৩৪৫৪৩৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পূর্ববর্তী প্রশাসন কর্তৃক আটকে রাখা অস্ত্র পাঠানোর জন্য রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ‘ইরানের সন্ত্রাসী অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করতে’ এসব অস্ত্র সাহায্য করবে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরান, তার পারমাণবিক কর্মসূচি এবং তার প্রক্সিগুলোর বিরুদ্ধে বিরোধিতা প্রকাশ করে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় লড়াই করছে।

নেতানিয়াহু ইংরেজিতে এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প হলেন হোয়াইট হাউসে ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু।’ আমাদের আটকে রাখা সমস্ত অস্ত্র পাঠিয়ে তা দেখিয়েছেন। এইভাবে তিনি ইসরাইলকে ইরানের সন্ত্রাস অক্ষের বিরুদ্ধে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছেন।’

গত মাসে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাথে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি নেতা একই রকম মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেলে ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘কাজ শেষ করবে’।

তেহরানকে তার ‘প্রতিরোধের অক্ষ’ হিসেবে বর্ণনা করে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীসহ ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোটবদ্ধের কথা উল্লেখ করে নেতানিয়াহু সেই সময় বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ‘ইরানের সন্ত্রাসী অক্ষের ওপর প্রচন্ড আঘাত হেনেছে।’

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’-এর নীতি পুনর্বহাল করেছেন, যা তার প্রথম মেয়াদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

মার্কিন নেতা ইসরাইলের প্রতি তার অটল সমর্থনও প্রকাশ করেছেন। গত মাসে তিনি হোয়াইট হাউস সফরকারি প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান।

সাবেক প্রেসিন্টে জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে শনিবার রুবিও বলেন, তিনি ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ত্বরান্বিত করার জন্য একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat