×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৩৪৫৪৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাত করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকতর বৃত্তির সুযোগের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর করার জন্য গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র সচিব চীনের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন এবং একটি টেকসই প্রত্যাবাসন সহজতর করতে আরও সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat