×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ১২৪৩৪৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী তারাবো পৌরসভার সাবেক মেয়র হাসিনা গাজীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, গোলাম দস্তগীর গাজীর নামে মোট ৪৪৮ কোটি ৪২ লাখ ১৭ হাজার ৩২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এই সময়ে তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪২৪ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। 

এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকা। এছাড়া তার নিজ ও প্রতিষ্ঠানের নামে ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে অনুসন্ধন টিমের সুপারিশের আলোকে কমিশন গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

এছাড়া গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী তার নিজ নামে ১৫ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৩১ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার সর্বমোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ২৭ হাজার ৩৭৬ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদের পরিমাণ ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকা। 

এছাড়া হাসিনা গাজীর নিজ নামে ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন হাসিনা গাজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলাসহ পৃথক ২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat