×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৫৪৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন নতুন বিশেষ সহকারী নিয়োগ করেছেন।

প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী দু’জন হলেন-শেখ মইনদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আজ এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত বিশেষ সহকারীরা উপদেষ্টাদের সহায়তা করবেন। সড়ক পরিবহন ও সেতু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ওই দুইজন বিশেষ সহকারী নিয়োগ করেন রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন শেখ মইনদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রী হিসেবে বেতন, ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat