×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৪৩৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী বাংলাদেশীদের জন্য এক বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘বীর’ চালু করেছে বাংলাদেশ ফাইন্যান্স।   

আজ বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। 

প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। কনভেনশনাল ও শরিয়াহ ভিত্তিক উভয় পদ্ধতিতেই গ্রাহকরা সেবা নিতে পারবেন। 

এছাড়া গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য হোম লোন, এসএমই লোন, নারী উদ্যোক্তা ঋণ এবং কৃষি ঋণ পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ বলেন, প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘বীর’ হলো তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে।

তিনি বলেন, বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবার নিশ্চয়তা দিতে প্রবাসীদের বিনিয়োগকে আরও সুবিধাজনক, সুরক্ষিত ও লাভজনক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্স এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat