×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৪৫৩৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেরোবিতে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো ছাত্রী, নারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

তিনি বলেন, প্রথম রোজায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইফতার আয়োজনের পর চতুর্থ রমজানে ছাত্রীদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান ।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বেরোবি শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছা. সিফাত রুমানা, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat