×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৩৪৫৪৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাসনোদারের এক বাসিন্দাকে রাশিয়ান কৃষ্ণ সাগর নৌবহরের তথ্য ইউক্রেনীয় গোয়েন্দাদের কাছে পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি বৃহস্পতিবার জানিয়েছে, দিমিত্রি লেভিনের বিরুদ্ধে রাশিয়ান ভলান্টিয়ার কর্পস ইউক্রেনের পক্ষে লড়াইরত রাশিয়ান নাগরিকদের একটি ইউনিটের সাথে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল। মস্কো এবং ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা এটিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তার বিরুদ্ধে ক্রাসনোদার অঞ্চলের কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিস্কে রাশিয়ান জাহাজের গতিবিধির তথ্য এবং জাহাজের ছবি পাঠানোর অভিযোগ রয়েছে।

রোস্তভ-অন-ডন শহরের একটি সামরিক আদালত তাকে রাষ্ট্রদ্রোহ এবং একটি ‘সন্ত্রাসী’ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর মস্কোর সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক লোককে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ, নাশকতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

এই সংঘাতের বিরোধিতা করার জন্য হাজার হাজার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বা কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat