×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৩৪৪৫৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানা এলাকায় রিয়াজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে তাকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানাধীন নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিয়াজুল ইসলাম (৩৮)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হলে মৃত্যুবরণ করেন রিয়াজুল। এ ঘটনায় ২৪ নভেম্বর আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat