×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৩৪৫৩৪৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম বলিউড নায়িকা হিসেবে ১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত
প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা। 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সীমিত সংস্করণের এই গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, উর্বশীর আগে শাহরুখ, অজয়, বিবেক, আল্লু অর্জুন ও মুকেশ আম্বানি এই মডেলের গাড়ি কিনেছেন। তবে কোনো অভিনেত্রী হিসেবে তিনিই প্রথম, যার গাড়ির তালিকায় এটি যুক্ত করলেন। 
কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাকে আবার কখনো বিলাসবহুল গাড়ি ক্রয় করে সংবাদের শিরোনাম হচ্ছেন উর্বশী।
এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। 
সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat