×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ২৩৪৫৩৪৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের প্রবাসী এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে উপদেষ্টা বর্তমানে জেনেভা সফরে রয়েছেন। 

এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পর্যটন সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ স্থান পায়।

এ সকল বিষয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে মর্মে উভয় পক্ষ একমত হয়। এ লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat