×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ৪৩৪৪৫৫৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়েছে।

মিয়ানমারের লেতপানহ্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২১ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যা দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনী ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালাচ্ছে।

শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালানো হয়। সিঙ্গু অঞ্চলের এই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এর অভ্যুত্থানবিরোধী গেরিলাদের দখলে রয়েছে। চার বছর আগে সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। এটা এমন সময় ঘটেছে, যখন লোকজন বাজারে যাচ্ছিল।’

শনিবার তিনি বলেন, আমরা একটি তালিকা তৈরি করছি। এতে নিহত ১২ জনের নাম নিবন্ধন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat