×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ৩৫৪৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাই’- প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্ট।

উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে আজ বিকেলে বান্দরবান রাজার মাঠে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী।

উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমার  সভাপতিত্বে এসময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, উৎসব উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ সাংস্কৃতিক সম্পাদক  মামংসিং, সাধারণ সম্পাদক  উক্যসিং (উহ্লামং), টুর্নামেন্ট আহ্বায়ক  মং মং সি, মিডিয়া আহ্বায়ক  কি কি উ মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। ক্রীড়ার কোন বিকল্প নেই। 

এবারের টুর্নামেন্ট জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।

আগামী ৩০ মার্চ সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat