×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৩৪৫৪৪৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দেশে কোন ধরনের মাজার ভাঙচুর বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভাশেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি- মাজার ভাঙার নামে একটা নৈরাজ্য চলছে। মাজার ভাঙার অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং আইনের মুখোমুখিও করা হচ্ছে। তবে সরকার এখন সকলের উদ্দেশে সতর্ক করে দিয়ে বলতে চায়, এই মাজার ভাঙার ব্যাপার আর কোনোভাবে বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০২০ এর সংশোধনী আনার লক্ষ্যে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা হয়। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি মাজার ভাঙচুরের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। 

সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনী আনার ব্যাপারে নীতিগত অনুমোদন দেয়া হয়।

উপদেষ্টা পরিষদের সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি ধরে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা অনুযায়ী আমদানি ও সরবরাহ ঠিক রাখা এবং বাজার মনিটারিংয়ের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’ 

তিনি জানান, সভায় বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে করে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়। 

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভায় পুলিশকে সমন্বিতভাবে একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat