×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৫৬৫৪৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।

সোমবার সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। 

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। 

ঢাকায় চিকিৎসাধীন থাকাকালীন সময়ে শুরু থেকে শিশুটির চিকিৎসাসহ যাবতীয় সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত চেষ্টার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় শিশুটি। 

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এছাড়াও তিনি সব সময় এ পরিবারের খোঁজ খবর রাখছেন।

তিনি আরও বলেন, মেয়েটির মা তিন দিন একটা পোশাক পরে রয়েছেন। এ খবর তারেক রহমান জানতে পেরে ওই পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat