×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৫৬৪৫৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরূপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে আজ মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠিত হয়। 

অপরাজিত-২৪ এর আয়োজনে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের স্মরণে প্রকাশিত পত্রিকা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়'র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’ এর উপদেষ্টা সালমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা। 

এ ছাড়াও বক্তব্য রাখেন অপরাজিত-২৪ এর উপদেষ্টা সাজু বাসফোর, সদস্য সচিব জয়, যুগ্ম আহ্বায়ক ওয়াসিব আহম্মেদ, সদস্য প্রণয় মহন্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই প্রকাশনায় জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ, প্রিয়সহ আরও শহীদ এবং সাহসী মানুষের লড়াই-সংগ্রামের গৌরবগাঁথা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে লড়াইয়ের ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।

তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, হত্যা মামলায় যেন কোনো হয়রানি, মামলা বাণিজ্য না হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতমুক্ত সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়নে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচে, কৃষক-শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্যমূল্য ও মর্যাদা পায় সেলক্ষ্যে  সকলকে একযোগে কাজ করতে হবে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। 

তারা শহীদ আবু সাঈদ, শহীদ তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদদের চেতনায় সকলকে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

পরিশেষে আয়োজকরা গণঅভ্যুত্থানের স্মরণে পত্রিকা ‘ছত্রিশ’ প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat