×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৪৩৪৫৪৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
অস্ট্রেলিয়া এখন ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করবে।অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জানান যে, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা বলা হয়।স্বরাষ্ট্র উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেন। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টনি বার্কের কাছে ঢাকা থেকে সেদেশের ভিসা প্রসেস করার অনুরোধ করেন।
এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করত নয়াদিল্লি থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat