×
ব্রেকিং নিউজ :
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৫৪৬৫৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইস্তাম্বুলের প্রভাবশালী মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তুরস্কের বৃহত্তম ওই শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কয়েকদিনের মধ্যেই দলটি তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল। এরই মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

সিএইচপির একজন মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন, দলটির নেতা ওজগুর ওজেল বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) ইস্তাম্বুলের সিটি হলের বাইরে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

তবে চার দিনের জন্য ইস্তাম্বুলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছেন গভর্নর।

এরআগে বুধবার ভোরবেলা ইস্তাম্বুলে ইমামোগলুর বাড়িতে কয়েকশ’ পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষটি নিয়ে পোস্ট করেন। কর্তৃপক্ষ তখন সামাজিক নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস বন্ধ করে দেয়। 

বৃহস্পতিবার ভোরেও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কে ধীর গতি দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat